কাঁকরতলা, সেখ ওলি মহম্মদঃ- আবারও অজগর উদ্ধার করলেন বীরভূম জেলার দুবরাজপুরের সর্পপ্রেমী অমিত শর্মা। আজ সকালে খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার বিনুইঘাট গ্রামের একটি মাঠে সব্জি বাগানে বেড়া দেওয়া জালে আটকে যায় সাড়ে ৮ ফুট দৈর্ঘের অজগর সাপ। তড়িঘড়ি সর্পপ্রেমী অমিত শর্মাকে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সর্পপ্রেমী অমিত শর্মা এবং খয়রাশোল বন দপ্তর ও কাঁকরতলা থানার পুলিশ। তারপর বেড়া দেওয়া সব্জি বাগানের জাল কেটে ঐ অজগরটিকে উদ্ধার করেন অমিত শর্মা। এখন সুস্থ আছে অজগরটি। তবে এই সাড়ে ৮ ফুট দৈর্ঘের অজগরটিকে দেখতে ভীড় জমান এলাকার মানুষজন। আজ বন দপ্তরের সহযোগিতায় অজগরটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা।
আবারও অজগর উদ্ধার করলেন বীরভূম জেলার দুবরাজপুরের সর্পপ্রেমী অমিত শর্মা।












Leave a Reply