প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার,চাঞ্চল্য বুড়িরহাটে।

দিনহাটা, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত প্রধানের বাড়ির সামন থেকে ২টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য বুড়িরহাটে। ঘটনাটি ঘটেছে বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিৎপুরে ওয়ান এলাকায়। ওই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজনের ভিড় বাড়তে শুরু করে প্রধানের বাড়ির সামনে। পরে খবর দেওয়া হয় নাজিরহাট পুলিশ ক্যাম্পে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাজিরহাট ক্যাম্পের পুলিশ। পরে ওই তাজা বোমা দুটি নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে।
অভিযোগ, গতকাল রাতে কে বা কারা বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি রায় মন্ডলের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। সেখানে আজ সকালে ঘুম থেকে উঠে ওই তাজা বোমা দুটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে ওই বোমা দুটি উদ্ধার করে নিয়া যায়। কে বা কারা প্রধানের বাড়ির সামনে ওই বোমা রেখে গেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন এবিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান পিংকি রায় মন্ডল অভিযোগ করে বলেন, গতকাল গভীর রাতে কে বা কারা আমার বাড়ির সামনে দুটি তাজা বোমা রেখে গিয়েছে জানিনা। আজ সকালে ঘুম থেকে উঠে যখন বাড়ির বাইরে আসি দেখি আমাদের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে রয়েছে। তৎক্ষণাৎ খবর দেই নাজিরহাট পুলিশ ক্যাম্পে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ এবং তাজা বোমা দুটি নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো বলেন এলাকায় আতঙ্ক ছড়াতে কে বা কারা এই তাজা বোমা দুটি রেখে গিয়েছে তা জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *