পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– আদর্শ গ্রাম গড়ার ডাক দিলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। আশি শতাংশ মৎস্য জীবীদের গ্রাম হয়ে উঠবে আদর্শ গ্রাম। পূর্ব মেদিনীপুরে কাঁথি মিল ভবনে আজ মৎস্য জীবীদের সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে এসে এমন কথা বলেন। মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী’র উপস্থিতিতে-পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে, মৎস্য চাষি ও মৎস্য জীবীদের বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান ও মৎস্য চাষের সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান হয়। মৎস্য জীবীদের বিভিন্ন স্কীমের সরকারি সুবিধা প্রদান করা হয়। প্রত্যেক মৎস্য জীবীকে মৎস্য ক্রেডিট কার্ড করে নেওয়ার বার্তা দেন মৎস্য মন্ত্রী। বর্তমান দিনে মৎস্য দপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য মৎস্য কার্ড খুবই জরুরী। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন খটি ও মৎস্য বন্দর এলাকায় সার্বিক মান উন্নয়নে এগিয়ে আসছে মৎস্য দপ্তর। বর্তমানে ইলিশ উৎপাদন বাড়লেও ইলিশের স্বাদ গন্ধ অনেক টাই ফিকে হয়ে যাচ্ছে তার জন্য ব্যান পিরিয়ডের মেয়াদ বাড়ানোর প্রস্তাব আনছে মৎস্য দপ্তর। পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন ব্লকে অনেক মৎস্যজীবী আজ সরকারি সুবিধা পান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, মৎস্য দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর ড: উৎপল কুমার সার। কাফি এডিএফ মেরিন জয়ন্ত কুমার প্রধান, এডিএফ পূর্ব মেদিনীপুর সৌরেন্দ্রনাথ জানা। কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল।
আদর্শ গ্রাম গড়ার ডাক দিলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।












Leave a Reply