নিজস্ব সংবাদদাতা, মালদা,১১ আগস্ট : শুরু হলো জেলা জুড়ে সরকারি স্কুল ইউনিফর্ম বিতরণ।
জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগ এবং ইংরেজ বাজার পৌরসভার পরিচালনায় শুক্রবার দুপুরে মালদা বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় স্কুল ইউনিফর্ম।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর ইনচার্জ নিবেদিতা কুন্ডু,ডি আই সেকেন্ডারি সুজিত সামন্ত, ডি আই প্রাইমারি সত্যজিৎ মন্ডল, বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা।
শহীদ দিবসে বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করা হয় স্কুল ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানের।
আগত অতিথিরা জানিয়েছেন, স্কুল ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ে। এরপর জেলার বিভিন্ন বিদ্যালয়ে সাদা ও নীল রঙের স্কুল ইউনিফর্ম বিতরণ করা হবে।
সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা।