নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- রাজ্য সরকার ঘোষণা করেছেন ১৬ ই আগস্ট আজকের দিনে খেলা হবে দিবস।আর সেই দিনটিকে পালন করতে দেখা গিয়েছে হবিবপুরে টেনপুকুর ফুটবল ময়দানে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে হবিবপুর ব্লক যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের সহযোগিতায় আজ ১৬ ই আগস্ট এক ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে খেলা হবে দিবস উদযাপন হল হবিবপুর ব্লকের কেন্দপুকুরে। রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে খেলা হবে দিবস সেই পরিপ্রেক্ষিতে প্রতিবছরের মতো এবছর হবিবপুর ব্লক যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের সহযোগিতায় বুধবার কেন্দপুকুর ফুটবল মাঠে ৪টি টিমের এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন দুপুরে ঐ ৪ টিমের ফুটবল ম্যাচের দেখতে ভিড় জমান ফুটবল প্রেমিরা। খেলার শেষে বিজয়ীদের ফুটবল ও জার্সি ও রানার্স দলকে পুরস্কৃত তুলে দেওয়া হবে ।এদিন উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের আধিকারিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।











Leave a Reply