পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘার গার্ডওয়ালের নিচে ও সমুদ্রে সৈকতে হকারি করা যাবে না। সম্পূর্ণ নিষিদ্ধ করল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ,অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে,দীঘা প্রশাসন,
রবিবার থেকে সমুদ্র সৈকত দিঘাতে মাইকিং করে হকারদের উদ্দেশ্যে এমনই নির্দেশিকা জারি করল দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। এই দিন মাইকিং করে বলেন দিঘা এবং নিউ দিঘা সমুদ্র তীরবর্তী রাস্তার উপরে যে সকল হকাররা রাস্তা দখল করে পর্যটকদের রাস্তা অবরুদ্ধ করে ব্যবসা করছেন, যার ফলে অনেক পকেটমার দুষ্কৃতীরা আখড়া জমাচ্ছে। ছিন তাই পকেটমার সহ নানা রকম পর্যটকদের হয়রানি করছে দুষ্কৃতীরা। যে কারণে তাদেরকে অবিলম্বে এইসব জায়গা থেকে সরে যেতে হবে অন্যত্র। তাদেরকে আগামী মঙ্গলবারের মধ্যেই পর্যটকদের যাতা য়াতের রাস্তা মুক্ত করাতে হবে।
হকারি করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ করল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ,অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে,দীঘা প্রশাসন।












Leave a Reply