উঃ দিনাজপুর, রাধারানী হালদার :- রাতের অন্ধকারে,
প্রকাশ্যে দিবালোকে একাধিক জায়গায় পুকুর ভরাট হয়ে যাচ্ছে পুলিশ ও প্রশাসন কে অন্ধকারে রেখে । ডোবা ভরাট বন্ধ করলেন কালিয়াগঞ্জ এর পুলিশ প্রশাসন ও ভূমি সংস্করণের আধিকারিকরা।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ১০ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ আখানগর, সাহা পাড়ার টেকনিক্যাল কলেজের গেটের ঠিক দক্ষিণ সাইডে। একটি পুকুর ভরাট করা হচ্ছিল কিন্তু জমির মালিক পরেশ বর্মনের দাবী এটা পুকুর নয় ডোবা। এই ডোবা ভরে দিয়ে ভাস্তার জন্য কিছু কর্মসংস্থান করে দেওয়া বার চিন্তা ভাবনা । কিন্তু পুলিশ ও প্রশাসনের উদ্যোগে ডোবা ভরাট বন্ধ করা হলো। প্রশাসনের পক্ষে শহর এবং ব্লক এলাকায় পুকুর ভরাট নিষিদ্ধ।
এই ব্যাপারে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস টেলিফোনের মাধ্যমে জানান আমার কাছে এই ব্যাপারে কোন অভিযোগ আসেনি। যে জায়গাটি ভরাট করা হচ্ছে সেটা পুকুর না ডোবা কি ব্যাপার বৃত্তান্ত খতিয়ে দেখে আপনাদের কে জানানোর চেষ্টা করব ।
কালিয়াগঞ্জ পৌর প্রশাসনের সূত্রে জানা যায় ডোবা বা পুকুর ভরাট করা যাবে না শুধু দোলা থাকলে ভরাট করা যাবে। কালিয়াগঞ্জের ভূমি সংস্করণ আধিকারিক থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি।
একাধিক জায়গায় পুকুর ভরাট হয়ে যাচ্ছে পুলিশ ও প্রশাসন কে অন্ধকারে রেখে, ডোবা ভরাট বন্ধ করলেন কালিয়াগঞ্জ এর পুলিশ প্রশাসন ও ভূমি সংস্করণের আধিকারিকরা।












Leave a Reply