পথ অবরোধ করে বিক্ষোভে শামিল মালদহের বামনগোলার ব্লকের মদনাবতী অঞ্চলের,হরিশংকর পুর গ্রামের বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—বেহাল রাস্তা সংস্কারের দাবীতে রাজ্য সড়কের টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বিক্ষোভে শামিল মালদহের বামনগোলার ব্লকের মদনাবতী অঞ্চলের,হরিশংকর পুর গ্রামের বাসিন্দারা।এদিন সকাল থেকেই নালাগোলা ডিটল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাবাসীরা।

বিক্ষোভ কারীদের অভিযোগ , দীর্ঘ দিন ধরে হরিশংকরপুর মোড় থেকে হরিশংকর পুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে। পঞ্চায়েত প্রশাসনকে একাধিক বার অভিযোগ জানানোর পর ও কোনো কাজ হয়নি বলে অভিযোগ।বেশ কিছুদিন আগে গ্রামবাসী ও হাটের দোকানের মালিকেরা নিজেদের টাকা দিয়ে রাস্তা মেরামত করেন।বেস কয়এক বছর কেটে গেলেও কাজ হয়নি রাস্তার৷ কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাটির অবস্থা আরো খারাপ হয়ে দাড়িয়েছে।রাস্তায় কাদা এক ঝলক দেখলে বোঝা যায় না এটি রাস্তা না কোন চাষের জমি। গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে একবার রাস্তা টি মাটি দিয়ে সংস্কার করে ছিলেন। তার পর থেকে আর প্রসাশনের তরফে কাজ হয়নি। রাস্তা খারাপ থাকায় গ্রামে কোন হসপিটালের নিয়ে যাওয়ার জন্য এম্বুলেন্সকে ফোন করলে অ্যাম্বুলেন্স ঢোকেনা ফলে অসুস্থ রোগীদের নিয়ে অসুবিধায় পড়তে হয় পরিবার পরিজনদের ।ওই এলাকায় দুটো স্কুল থাকায় ছাত্র-ছাত্রীদের ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়। বিক্ষোভ কারি দের দাবি এই বেহাল রাস্তা দ্রুত সংস্কার করা হোক।প্রায় তিন ঘন্টা অবোরধ থাকার পর বামনগোলা ব্লক প্রশাসনের আধিকারিকরা জয়েন্ট বিডিও হাসনাত আলী ও বামনগোলা থানার আইসি শংঙ্কর সরকার সহ বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনা স্থলে।এলাকার আধিকারিক ঘটনস্থলে আসতেই তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।বিক্ষোভ কারীদের রাস্তা মেরামত করার আস্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।এই বিষয়ে মদনাবতী অঞ্চলের প্রধান সনেকা মূর্মূ জানিয়েছেন রাস্তাটি বহুদিন ধরে বেহাল এলাকাবাসী ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে এলাকাবাসী লিখিত অভিযোগ জানিয়েছে কোননকাজ হয়নি।আজ পথ অবোধ করে। আমি এই রাস্তার বিষয় নিয়ে বিডিও স্যারের সাথে বসে আলোচনা করবো যতো তারাতাড়ি হয় রাস্তার কাজ শুরু করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *