কালিয়াচক থানার উজিরপুর এলাকায় গুলিবিদ্ধ এক যুবক।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – ভর সন্ধ্যায় চলল গুলি। ঘটনা ঘিরে উত্তেজনা মালদার কালিয়াচক থানার উজিরপুর এলাকায়। গুলিবিদ্ধ এক যুবক। জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম পবন মন্ডল। বয়স ২৩। বন্দুকের বাট দিয়ে তার ভাই চিরঞ্জিত মন্ডলকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। জানা গেছে গতকাল ওই এলাকার এক নাবালিকা পালিয়ে গিয়ে বিয়ে করে। ওই নাবালিকাকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করে চিরঞ্জিত মন্ডল বলে অভিযোগ উঠে। এই সন্দেহে উত্তম মন্ডল, দিবাকর মন্ডল সহ বেশ কয়েকজন চিরঞ্জিত মন্ডলকে আজ বন্ধুকের বাট দিয়ে মারধর করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় গুলিবিদ্ধ হয় তার দাদা পবন মন্ডল। ডান পায়ে গুলি লাগে তার। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Byte আক্রান্ত চিরঞ্জিত মন্ডল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *