বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ সিঙ্গুরের সিপিএম নেতা সুহৃদ বরণ দত্ত 77 বছর বয়সে জলাঘাটা বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

নিজস্ব সংবাদদাতা, হুগলি :- সিঙ্গুরে বাম বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকাহত সিপিএম পার্টি কর্মীবৃন্দরা। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ সিঙ্গুরের সিপিএম নেতা সুহৃদ বরণ দত্ত 77 বছর বয়সে জলাঘাটা বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ধরে বাড়িতে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সিঙ্গুরের টাটার ন্যানো গাড়ির কারখানা করার পিছনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। পরে সিঙ্গুরে কৃষি জমি আন্দোলন চলাকালীন তাপসী মালিক ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই এর আনা অভিযোগে কয়েক বছর জেল খেটে ছিলেন। পরে আদালতের নির্দেশে আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া সিঙ্গুর সহ বাম কর্মীদের। হুগলি জেলার সিপিএম সহ অন্যান্য বাম রাজনৈতিক দলের নেতা ও কর্মীবৃন্দ শেষ শ্রদ্ধার্ঘ্য ও শেষ যাত্রায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *