শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয় না হলে বরের বাড়ির সামনেই ধর্না দিয়েছি

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – স্ত্রীর মর্যাদা ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন বৌমা। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুঘাটের বঙ্গি এলাকায় শশুর বাড়ির দরজার সামনে জামা কাপড়ের বাক্স সহ একাধিক ব্যাগ নিয়ে ধরনায় বসেন ডলি মহন্ত। তার বাবার বাড়ি হিলিতে বলে তিনি জানান। এদিন সকাল থেকে থানা, ডিএলএস ঘুরে সন্ধ্যায় তিনি ধর্নায় বসে পড়েন।

ধর্নায় বসে ওই মহিলা জানান, ‘আমার স্বামীর নাম চঞ্চল ঘোষ। আমি তার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার আগের পক্ষের একটি কন্যা সন্তান রয়েছে। তারা আমাকে শ্বশুরবাড়িতে থাকতে দিচ্ছে না। তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু এক বছর আগে আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বহুবার শ্বশুরবাড়িতে যাওয়ার চেষ্টা করলেও তারা ঢুকতে দেয় না। তাই এদিন কোনও উপায় না পেয়ে বরের বাড়ির সামনেই ধর্না দিয়েছি। যতক্ষণ না আমাকে বাড়িতে নেবে,এই ধরনা তুলব না।’ ওই মহিলার সঙ্গে তার মা ও ভাইও ধর্নায় সামিল ছিলেন।

ওই মহিলার স্বামী চঞ্চলবাবু জানান, ‘এদিন সকালে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সামনে মীমাংসায় বসা হয়েছিল। আমাদের শুক্রবার আবার আসতে বলা হয়েছে। স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। তাই এমনটা করছে। বাড়ির সামনে ধরনায় বসে আমার মান সম্মান নষ্ট করা হচ্ছে।’

বাইট ডলি মহন্ত
রেকর্ড চঞ্চল ঘোষ
ধীরেন মহন্ত ভাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *