আবদুল হাই, বাঁকুড়াঃ- আজ সোমবার ইংরেজি বছরের প্রথম দিন অভিনব বর্ষবরণের সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মানুষ। ২০২৩ সালকে বিদায় জানিয়ে মানুষ মেতে উঠেছে ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে। মানুষ বিভিন্নভাবে বর্ষবরণ করছেন। যার প্রস্তুতি নেওয়া হয়েছিল রবিবার মধ্যরাত থেকে। রাত ১২টায় আতসবাজির আলোর ছটায় ভরে উঠেছিল আকাশ। মাইকে বেজেছে গান। সোমবার সকাল থেকেই দলে দলে মানুষ লালগড় ইকোপার্ক থেকে লালবাঁধের পাড়ে পিকনিকে মেতে ওঠে। কেউ আবার সপরিবারে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এসবের মাঝে আজ অভিনব ভাবে বিষ্ণুপুরের ঐতিহাসিক লালবাঁধের কনকনে ঠান্ডা জলে ২০২৪ বার ঢুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বিষ্ণুপুর শহরের বাহাদুর গঞ্জের বাসিন্দা সদানন্দ দত্ত। এই বছর নিয়ে টানা ১২ বছর ধরে এভাবেই বছরের প্রথম দিনকে বরণ করে আসছে বিষ্ণুপুর পৌরসভার সুইমিংপুলের প্রশিক্ষক সদানন্দ দত্ত। প্রতিবছরের মতো এবারও সকাল হতেই লালবাঁধের পাড়ে ভিড় জমাতে শুরু করেন মানুষ। উদ্দেশ্য সদানন্দর বছর শুরুর অভিনব আহ্বানের সাক্ষী থাকা। জলে নেমে বিরামহীন টানা ২০২৪ বার ডুব দিতে থাকেন সদানন্দ। তাঁর উদ্দেশ্য এভাবেই একদিন গিনিস বুকে নিজের নাম তোলা।
সোমবার ইংরেজি বছরের প্রথম দিন অভিনব বর্ষবরণের সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মানুষ।












Leave a Reply