নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে, আজ ২০২৪ সালের এর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সেদিনকে সামনে রেখে হবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় উচ্চ বালিকা বিদ্যালয়ে, ছাত্র ও ছাত্রীদের শুভেচ্ছা বার্তা জানানো হয় এর পাশাপাশি ছাত্রও ছাত্রীদের মনোবল বাড়াতে ছাত্র পরিষদের তরফে স্কেল কলম ও চকলেট তুলে দেওয়া হয় এবং তাদের পরীক্ষা দিতে কোন সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে তাদের উৎসাহ সহ শুভেচ্ছা বার্তা জানানো হয়।এবিষয়ে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিষ্টু মুর্মু বলেন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা কলম ও স্কেল চকলেট তুলে দেওয়া হচ্ছে হবিবপুর ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের।এদিন উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিষ্টু মুর্মূ,তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাকেশ রায়,পিযুষ মণ্ডল বুলবুলচন্ডী অঞ্চল চেয়ারম্যান সহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রও ছাত্রীদের মনোবল বাড়াতে ছাত্র পরিষদের তরফে স্কেল কলম ও চকলেট তুলে দেওয়া হয়।












Leave a Reply