দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দেওয়া হল আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন দুবরাজপুর পৌর এলাকার চারটি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। যদি কোনো পরীক্ষার্থী সমস্যার সম্মুখীন হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহায়তা করবেন বলে জানা যায়। দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, দুবরাজপুর আর.বি.এস.ডি হাই স্কুল, তপন বসু বিদ্যানিকেতন ও শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্ল্স স্কুলে। কিন্তু দুবরাজপুর আরবিএসড হাই স্কুলে অন্য চিত্র ধরা পড়ল। ঐ স্কুলের পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার দূরে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র থাকলেও সরকারের নিয়ম ভেঙে স্কুলের গেটে তৃণমূল নেতারা পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দেন। যদিও বা পুলিশ প্রশাসন ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সামনেই তাঁরা দাঁড়িয়ে এই কাজ করে গেলেন বলে অভিযোগ করেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি আরও জানান, তৃণমূল শিক্ষাকেও রাজনীতিকরণ করে দিয়েছে। এরকম স্কুলের গেটে যদি আমরা থাকতাম তাহলে পুলিশ প্রশাসন আমাদের বাধা দিত। বিজেপি ও তৃণমূলের এখানেই পার্থক্য। এ বিষয়ে আরবিএসডি হাই স্কুলের প্রধান শিক্ষক শোভন রায় জানান, আমরা তো পরীক্ষার্থীদের নিয়ে ব্যস্ত। তবে আমি বিষয়টি দেখছি। অন্যদিকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য জানান, আমাদের ছেলেরা এরকম কাজ করতে পারে না। হয়তো তাঁরা গেটের সামনে গিয়েছে কোনো পরীক্ষার্থীকে সহায়তা করতে। তখন হয়তো জলের বোতল ও কলম দিয়েছে।
নিয়ম ভেঙে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দেওয়া হল।












Leave a Reply