বাঁকুড়া সাংগঠনিক জেলার ১৫ টি ব্লকের এবং বাঁকুড়া পুর এলাকার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র গুলিতে যুব তৃণমূল শুভেচ্ছা বিনিময় করেন।

আবদুল হাই,বাঁকুড়া : – মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা বিনিময়ের কর্মসুচি পালন করল তৃণমূল যুব কংগ্রেস। বাঁকুড়া সাংগঠনিক জেলার ১৫ টি ব্লকের এবং বাঁকুড়া পুর এলাকার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র গুলিতে যুব তৃণমূল শুভেচ্ছা বিনিময় করেন।বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি রাজীব দে এবং তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন। রাজীব বাবু জানান যুবকর্মীরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য রয়েছে।বিশেষ করে যানবাহন সমস্যায় পড়লে যুব কর্মীরা পরিষেবা দিতে প্রস্তুত। অন্যদিকে,তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহস যোগানো এবং শুভ কামনা জানাতেই দলের যুবরা এই উদ্যোগ নিয়েছে। আমিও এদিন পরীক্ষাকেন্দ্র গুলিতে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *