মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে মিছিল।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বাংলার বিরুদ্ধে কেন্দ্র সরকার বঞ্চনার জন্য কলকাতায় ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সেই ধর্ণা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন মাত্র ১০০ দিনের কাজের টাকা দিলে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ধ্যনবাদ জ্ঞাপন মিছিল করেন।সেই বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন বর্ধমান এক ব্লক কংগ্রেসের সভানেত্রী কাকলি তা। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ, উপপ্রধান সাইনা বেগম, রায়ান এক অঞ্চল কংগ্রেসের সভাপতি শেখ জামাল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজেন মুখার্জি সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।এই মিছিলে পা মিলিয়ে ছিলেন প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *