ইংরেজবাজারে রায়গ্রাম হাই স্কুলে পরিদর্শনে আসেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—–মঙ্গলবার, মালদহের পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শনে নামলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকালে পরীক্ষা শুরু হতেই ইংরেজবাজারে রায়গ্রাম হাই স্কুলে পরিদর্শনে আসেন। মাধ্যমিক শুরুর দিনেই রায়গ্রাম হাই স্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। তিন পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল হয়েছিল। দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষাতেও একই অভিযোগ উঠেছে। এ দিন মাধ্যমিকের ভূগোল পরীক্ষা রয়েছে। পরীক্ষা শুরু হতেই কেন্দ্রগুলির সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *