এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-এক ব্যাক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মৃত ওই ব্যাক্তির নাম নিতাই দাস। বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি ডালিমপুর এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের নবনগরের বাণী ভবন স্কুল সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার এক শৌচালয়ের পিছনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিকে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।দেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *