বৃহস্পতিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শংকর মিশন সংলগ্ন শিবপাড়া এলাকায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এলাকায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ফটোটি করেছে বৃহস্পতিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শংকর মিশন সংলগ্ন শিবপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় এক মহিলা অবৈধভাবে মদের ব্যবসা শুরু করে। একাধিকবার এলাকাবাসীরা প্রতিবাদ জানালেও কোন সুরাহা মেলেনি। মোদের ব্যবসা করার কারণে বিভিন্ন এলাকা থেকে রাতের অন্ধকারে সমাজ বিরোধীদের আনাগোনা বৃদ্ধি পায় এলাকায় । এছাড়াও দিন দিন এলাকার যুবসমাজের মধ্যে মাদকে আসক্ত হয়ে পড়ছিল। মূলত সেই কারণে এই দিন এলাকাবাসীরা অভিযুক্ত এই মহিলার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। আগামী দিনে অবৈধভাবে এলাকায় মদের ব্যবসা বন্ধ না করলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন ওই এলাকার বাসিন্দারা বলে জানিয়েছে শংকর মিশন সংলগ্ন শিবপুর স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *