পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পূর্বের অশান্তি মিটে যাওয়ার পরেও আবারো অশান্তি শুরু পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোদা এলাকায়। জানা গেছে বাইক দুর্ঘটনা কে কেন্দ্র করে দানা বাঁধে অশান্তির। ঘটনা ডিসেম্বরের ৩১ তারিখ হলেও অভিযোগ দায়ের হয় বৃহস্পতিবার অর্থাৎ ৮ই ফেব্রুয়ারী। ঘটনার তীর স্থানীয় শেখ আরিফ ও শেখ আসিফের দিকে।
ছুরির আঘাতে আহত শেখ ফিরোজ জানায়, যে আমাকে ছুরি মেরেছে তার ভাইয়ের সাথে দুই মাস আগে একটা বাইক এক্সিডেন্ট হয়। ঝামেলা মিটেও গিয়েছিল। হঠাৎ ৩১ তারিখ ডিসেম্বরে রাত্রি নাগাদ আমি বাইক নিয়ে যাওয়ার সময় আমাকে পিছন দিক থেকে ছুরি মারে শেখ আরিফ। আজ আমরা অভিযুক্ত দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম বর্ধমান থানায়।
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোদা এলাকায় আবারো অশান্তি শুরু।












Leave a Reply