নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা, বাড়ল ডিএ। রাজ্য বিধানসভায় পেশ হল ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেট। লক্ষীর ভান্ডারের ভাতা বাড়ানো থেকে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি – এবারের বাজেটে একাধিক সুবিধা দিয়েছে রাজ্য সরকার। ১০০ দিনের বকেয়া টাকা মেটানোর জন্য অর্থ বরাদ্দ রয়েছে এবারের বাজেটে। সরকারি কর্মচারীদের জন্যও আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে।
বিধানসভায় পেশ ২০২৪-২৫ বাজবাজেট ঘোষণা হবার পর লক্ষীর ভান্ডার নিয়ে বেশ কিছু মানুষের প্রতিক্রিয়া জানা গেল এবং তারা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আবার কিছু মানুষ মনে করছেন লক্ষীর ভান্ডার নয় রাজ্যে দরকার কর্ম সংস্থানের।সামনেই লোকসভা নির্বাচন তার আগে এই বাজেট, বিরোধী দল গুলোর গলায় শোনা গেল ভিন্ন সুর।
তারা বললেন ভোট মুখি বাজেট ঘোষণা করছে রাজ্য সরকার আসুন শুনে নেওয়া যাক তারা কি জানালেন।
রাজ্য বিধানসভায় পেশ হল ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেট।












Leave a Reply