শুক্রবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রাণীপুরা গ্রামে পৈত্রিক সম্পত্তির রাস্তা দখলকে কেন্দ্র করে তিন ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ, গুরুতর আহত দুই গৃহবধূ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —– বাড়ির সামনে পৈত্রিক সম্পত্তির রাস্তা দখলকে কেন্দ্র করে তিন ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ।গুরুতর আহত দুই গৃহবধূ।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রাণীপুরা গ্রামে।এই ঘটনায় ব্যাপক মারধরের ফলে আহত হয়েছে সঞ্জীবা খাতুন(৫০) ও দুলালী খাতুন(৪০)নামে দুই গৃহবধূ।ওই দুই গৃহবধূকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।ঘটনার জেরে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।দুই পরিবারের অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রানিপুরা গ্রামের বাসিন্দা সুজারুদ্দিন ও হাকিমুদ্দিন এই দুই ভাইয়ের বাড়ির সামনের রাস্তা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ভাই শামসুদ্দিন এর সঙ্গে।এদিন দুপুরে শামসুদ্দিন এর পরিবারের লোকেরা ওই রাস্তার উপর বিচালির পালা এবং বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ।এরপরই দুই পক্ষের মধ্যে রাস্তার দখল নিয়ে বিবাদ সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে পরিণত হয়।এই ঘটনায় সুজারুদ্দিন ও হাকিমুদ্দিন এর দুই স্ত্রীকে বেধড়ক মারধর করে শামসুদ্দিনের পরিবার বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।এদিকে এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ভাই সুজারুদ্দিন জানান,তাদের বাড়ির সামনের রাস্তাটি রয়েছে সাড়ে চার শতক।এই রাস্তাটিতে চার ভাইয়ের অংশ রয়েছে।তবে শামসুদ্দিন এদিন সমগ্র রাস্তাটি দখল করে বিচালির পালা ও বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল।বাধা দিতে গেলে শামসুদ্দিনের স্ত্রী সহ দুই ছেলে তাদের পরিবারের দুই মহিলাকে বেধরক মারধর করে বলে অভিযোগ।অভিযুক্ত শামসুদ্দিনের ছেলে আমেরুল ইসলাম জানান,তার কাকারা তাদের অংশের রাস্তাটি দখল করে রেখেছে।তাই এদিন তারা নিজের অংশের রাস্তার উপরে বাঁশের ব্যারিকেড ও বিচালির পালা দিচ্ছিল।এতে তারা বাধা দিতে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *