আলিপুরদুয়ারের মাদারিহাট স্কুল চৌপথি এলাকায়। জানা গিয়েছে, জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে মাদারিহাটের চৌপথি এলাকায় চলে আসে একটি বুনো হাতি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবার গভীর রাতে মিষ্টির দোকানে ‘হানা’ হাতির। সিসি টিভিতে ধরা পড়ল শুঁড় ঢুকিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি খাবার দৃশ্য। নষ্টও করল অনেক মিষ্টি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ১টা ৫০ মিনিট নাগাদ। আলিপুরদুয়ারের মাদারিহাট স্কুল চৌপথি এলাকায়। জানা গিয়েছে, জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে মাদারিহাটের চৌপথি এলাকায় চলে আসে একটি বুনো হাতি। এরপর হাতিটি স্থানীয় রাজেশ বণিকের মিষ্টির দোকানে ‘হানা’ দেয়। পাকা দোকান ভেঙে দোকানে রাখা মিষ্টি খাওয়ার পাশাপাশি নষ্টও করে প্রচুর। যদিও সেই সময় দোকানঘরে কেউ ছিলেন না।এরপর হাতিটি সেখান থেকে চলে যায় এবং যাওয়ার পথে একটি পানের দোকানেরও ক্ষতি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *