নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মেটাবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই টাকা পেতে যাতে শ্রমিকদের কোনও রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই লক্ষ্যে রাজ্য জুড়ে সহায়তা কেন্দ্র চালু করলো তৃণমূল। রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বরেও তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র চালু হলো। জানা গিয়েছে, এই সহায়তা শিবিরটি চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সমরেশ পাল, জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মানিক সেন ছিলেন জটেশ্বর দুই নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আমিনুল হক, জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূলের অঞ্চল সম্পাদক অনুপ দে ছিলেন জটেশ্বর দুই নম্বর অঞ্চল আই এন টি টি ইউ সি-র সভাপতি নির্ঝর দত্ত, বুথ সভাপতি ভবেশ চন্দ্র বর্মন, তাপস সরকার ছিলেন উজ্জ্বল সাহা প্রমুখ।
রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরেও তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র চালু হলো।












Leave a Reply