সন্দেশখালি নিয়ে ব্যঙ্গ করছেন আর মনিপুর নিয়ে রঙ্গ করছে প্রধান মন্ত্রী ও বিজেপি : মহম্মদ সেলিম।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-  সন্দেশখালি নিয়ে ব্যঙ্গ করছেন আর মনিপুর নিয়ে রঙ্গ করছে প্রধান মন্ত্রী ও বিজেপি। রবিবার আলিপুরদুয়ারে দলীয় বৈঠক করতে এসে এই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন দলের জেলা সম্পাদক মন্ডলীর বৈঠক করতে আলিপুরদুয়ারে আসেন মহম্মদ সেলিম। জেলা সিপিএমের কার্যালয়ে বৈঠকের পর সেলিম বলেন, “ সন্দেশখালি নিয়ে ব্যঙ্গ করছেন আর মনিপুর নিয়ে রঙ্গ করছেন প্রধানমন্ত্রী ও বিজেপি। আমরা এর প্রতিবাদে সোচ্চার আছি। এদিন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির কোচবিহার থেকে কলকাতা অধিকার যাত্রা কোচবিহার থেকে আলিপুরদুয়ারে এসে পৌছেছে। ১৭ ফেব্রুয়ারি এই অধিকার যাত্রা কোচবিহার থেকে রওনা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *