মঙ্গলবার ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল পাকুয়াহাটে এলাকায় ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ——আগামী ১০ই মার্চ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ রয়েছে। সেই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল পাকুয়াহাটে এলাকায় । আগামী ১০ই মার্চ তৃণমূল কংগ্রেসের এক বিরাট সমাবেশ রয়েছে, উল্লেখ কেন্দ্রীয় সরকারের বঞ্চিত ১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন ইস্যু নিয়ে ১০ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ সফল করতে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বামনগোলা ব্লকের পাকুয়াহাট বাস স্ট্যান্ডে। এদিন এই প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন, রতুয়া বিধানসভা বিধায়ক সমর মুখার্জী, মালদা জেলার মহিলা সভানেত্রী সাগরিকা সরকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুইদাস, বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।১০০দিনের টাকা নিয়ে
রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন বলেন কেন্দ্র সরকার আমাদের রাজ্যের ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে সাধারণ মানুষের পাসে রাজ্য সরকার তোকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে রয়েছে তাদের ১০০ দিনের বকেয়া টাকা এই সরকার দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্র সরকার তাদের টাকা আটকে রেখে সাধারণ মানুষের সমস্যায় ফেলেছে এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ খুব উপড়ে দিলেন রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *