মোটরসাইকেল ও মারতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত্যু হলো ২ কিশোরের, আহত আরো ২ জন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদিয়ার চাপড়া থানার বড় আনন্দিয়ায় মোটরসাইকেল ও মারতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত্যু হলো ২ কিশোরের। আহত আরো ২ জন। চাপড়া থানার পুলিশ তাদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে জানাই। মৃত দুই কিশোরের নাম সম্রাট শেখ, আকাশ শেখ। তাদের বাড়ি চাপড়া থানার ফুলবাড়ী এলাকায়। যদিও খবর পেতেই হাসপাতালে ছুটে আসে মৃত যুবকদের পরিবার। আর মঙ্গলবার দুপুরে এই পথ দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চাপড়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *