বন্ধ বাড়ীর মধ্যে থেকে বৃদ্ধ দম্পতির গলায় ফাঁস লাগা মৃতদেহ উদ্ধার, আর তার জেরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানাঘাট কোর্ট পাড়ায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বন্ধ বাড়ীর মধ্যে থেকে বৃদ্ধ দম্পতির গলায় ফাঁস লাগা মৃতদেহ উদ্ধার, আর তার জেরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানাঘাট কোর্ট পাড়ায়। সূত্রের খবর, বুধবার রানাঘাট ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমন্ত সরকার প্রতিমা সরকার নামে দুই বৃদ্ধ দম্পতির দেহ বুধবার তারই বাড়ী থেকে উদ্ধার করে রানাঘাট থানার পুলিশ। বুধবার পরিচারিকার কাজ করতে এসে দেখেন দরজা বন্ধ। এর পরই প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন অসুস্থ থাকা ও আর্থিক অনটনের জন্যই এই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *