রবিবার ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে মেলার শুভ সূচনা হলো ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে মেলার শুভ সূচনা হলো রবিবার। এদিন বিকেলে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে ১৫ দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এদিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ছিলেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দির কমিটির উদ্যোগে এই ঐতিহ্যবাহী মেলা চলবে পনেরো দিন বলে জানা গিয়েছে। শিবরাত্রি উৎসব উপলক্ষে এই কয়েক দিন উৎসবের মেজাজে থাকেন গোটা এলাকার মানুষ।জটেশ্বর বাজার লাগোয়া গোরুহাটির মাঠে মেলা বসেছে।এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, ফালাকাটা থানার আই সি সমিত তালুকদার ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত, বিশিষ্ট সমাজসেবী সমরেশ পাল, অঘোরনাথ রায় ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *