স্পর্শকাতর এলাকাগুলিতে খোঁজখবর নিতে ইতিমধ্যেই ১০০ কোম্পানি সেনা জওয়ান চলে এসেছে পশ্চিমবঙ্গে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সেনাবাহিনীদের জুতোর শব্দে সতর্ক দুষ্কৃতীরা অন্যদিকে আশ্বস্ত সাধারণ ভোটার। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষিত না হলেও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্পর্শকাতর এলাকাগুলিতে খোঁজখবর নিতে ইতিমধ্যেই ১০০ কোম্পানি সেনা জওয়ান চলে এসেছে পশ্চিমবঙ্গে। যার মধ্যে নদীয়া কৃষ্ণনগর এবং রানাঘাট দুটি লোকসভা কেন্দ্রেই চার কোম্পানি করে।
রাণাঘাটের সেনা জওয়ান রয়েছে ফুলিয়ার কর্মতীর্থে। সেখানে উপস্থিত হওয়ার পর শান্তিপুরের বিভিন্ন স্পর্শকাতর এলাকা রুট মার্চ সারছেন তারা। খোঁজখবর নিচ্ছেন বিগত ভোটে কোনো সমস্যার বিষয়ে। এলাকার বিভিন্ন বুথ ঘুরে দেখছেন তারা। অন্যদিকে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এর পক্ষ থেকেও সাধারণ মানুষকে আশ্বস্ত করে দেওয়া হচ্ছে শান্তিপুর থানার ফোন নাম্বার। যেকোনো অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সাথে সাথে শান্তিপুর থানায় জানানোর অনুরোধ জানানো হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীর আগমনকে স্বাগত জানিয়ে জানাচ্ছেন তারা নির্ভয়ে ভোট দিতে চান সেক্ষেত্রে অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই সুস্থভাবে ভোট পরিচালনা হোক এটাই কাম্য আর সেই কারণে রাজ্য পুলিশ ছাড়াও কেন্দ্রীয় বাহিনী আসাতে অনেকটাই নিরাপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *