প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের পর আজ নিজের ঢোক নিজেই গিললেন জন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ টিকিট না পেয়ে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার বিরুদ্ধে এক কথায় যুদ্ধ ঘোষনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের পর আজ নিজের ঢোক নিজেই গিললেন জন। বললেন মনোজ আমার ভাই, তার হয়ে প্রচার করব। মোদি পরিবার বড় পরিবার, ছোটখাট ভুল বোঝাবুঝি হয়ে ছিল। সে সব মিটে গেছে। অথচ গত সপ্তাহে মাদারীহাটে রেলের একটি অনুষ্ঠানে মনোজকে দেখেই বিষদগার করেছিলেন জন, প্রশ্ন তুলে ছিলেন মনোজের সম্পত্তি নিয়ে। কী করে এতো অল্প সময়ে মনোজ টিজ্ঞার ডাম্পার , কেসার মিল , পেট্রোলপাম্প হল। এর পরেই দলের তরফে জন বার্লার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ যায়। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের পর জন আজ ১৮০ ডিগ্রী ঘুরে মনোজের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *