মঙ্গলবার ফালাকাটা ব্লকের কাজলী হল্ট শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম- এর উদ্যোগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯ তম শুভ জন্মতিথি পুজো সেবাশ্রমে অনুষ্ঠিত হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার ফালাকাটা ব্লকের কাজলী হল্ট শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম- এর উদ্যোগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯ তম শুভ জন্মতিথি পুজো সেবাশ্রমে অনুষ্ঠিত হল। এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে এদিন সকালে নগরকির্তন আয়োজন করা হয়। ওই নগরকির্তনটি জটেশ্বর ধুলাগাঁও, হেদায়েতনগর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এছাড়াও গরিব দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয় বলে জানা যায়।জানা গিয়েছে, এদিন সকাল ৬ টার সময় মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। পরে নগরকীর্তন। এরপর বিশেষ পুজো ও হোম। সঙ্গে দিনভর চলবে নানা অনুষ্ঠান– ভজন-কীর্তন, প্রসাদ বিতরণ, প্রার্থনা আরতি, ভাগবৎ পাঠ। আজকের এই বিশেষ দিনে কাজলী হল্ট শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে প্রচুর ভক্তের সমাগম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *