ফালাকাটা শীতলা বাড়ি মন্দির প্রাঙ্গনে পুজো এবং মেলা ঘিরে জনগণের উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শীতলা পুজো অনুষ্ঠিত হলো শনিবার ফালাকাটা শীতলা বাড়ি মন্দির প্রাঙ্গনে। এই শীতলা পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য যথেষ্ট পুলিশ প্রশাসন মোতায়ন করা হয়েছে। এদিন সকাল থেকেই কয়েক হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন পুজো দেবার জন্য। এদিকে পুজো এবং মেলা ঘিরে জনগণের উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। ওই মেলায় দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসেছে তাদের পসরা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *