আম বাগান থেকে গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগানো এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদহ:- গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক। আম বাগান থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের আন্ধারকোঠা গ্রাম সংলগ্ন একটি আম বাগানে। জানা গেছে, মৃত যুবকের নাম মিরুলাল কিস্কু(২৭), বাড়ি গাজোল থানার সাহাজাদপুর অঞ্চলের নওপাড়া গ্রামে। পেশায় সে যাত্রাপালার গান বাজনার সাথে যুক্ত। পরিবারের রয়েছে স্ত্রী ও দুটি সন্তান। তবে কি কারণে গলায় ওড়না জড়িয়ে এই আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুর নাগাদ বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সাতসকালে পরিবারের লোকজন শুনতে পায়। আম বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তবে কি কারণে এই আত্মহত্যা পরিবারের লোকজন কিছুই বুঝে উঠতে পারছে না। পাশাপাশি ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
এলাকা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সাত সকালে এলাকার লোকজন শৌচকর্ম করতে এসে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরেই ঘটনার চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আশেপাশের লোকজন ছুটে এসে ভিড় জমান। তবে এলাকাবাসীরা জানান, গতকাল বিকেল নাগাদ থেকে মৃত যুবককে সংশ্লিষ্ট এলাকায় মোটরবাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফোনে দীর্ঘক্ষন কথা বলতে দেখেছেন। এরপর সকাল নাগাদ সেই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান গ্রামের বাসিন্দারা।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *