দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানে ১৩/৩৭ নম্বর পার্টে ৭ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন। মঙ্গলবার বিকেলে জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি ১৩/৪৯ নম্বর পার্টের ৫ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে পাশাপাশি দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানে ১৩/৩৭ নম্বর পার্টে ৭ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিত পাল, জটেশ্বর ১ নং অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ কুমার রায়, চেয়ারম্যান হৃষিকেশ দাস, দলগাঁও অঞ্চল তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান আগষ্টুস সুরিন, সভাপতি জেরম বারা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *