প্রার্থী হচ্ছেন রানীমা অমৃতা রায়? জোর জল্পনা রাজনৈতিক মহলে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে কৃষ্ণনগর রাজবাড়ীর রাণীমা অমৃতা রায়ের নাম। এদিন তিনি সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিয়ে বলেন বাংলা অনেক পিছিয়ে আছে। বাংলাকে আরো এগিয়ে আনতে হবে। অন্যদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রের নাম ঘোষণা করেছে তৃণমূল। ইতিমধ্যেই তাকে বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা গেছে। এবার তার বিরুদ্ধে কি প্রার্থী হচ্ছেন রানীমা অমৃতা রায়? জোর জল্পনা রাজনৈতিক মহলে। এ বিষয়ে অমৃতা রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতির সেই রকম কিছু না বুঝলেও আমি চাই বাংলাকে আরো এগিয়ে আনতে। যেহেতু এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি সেই কারণে এখন কিছু বলতে চাইছি না। পার্থী তালিকা ঘোষণা হোক তারপর যা বলার বলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *