বাবার বাড়িতে এসে আত্মহত্যা করলো গৃহবধু, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মানিকচকের রাধুটোলা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মেলা যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসার জেরে স্ত্রীকে মারধর। আর এই বচসার জেরেই অবশেষে বাবার বাড়িতে এসে আত্মহত্যা করলো গৃহবধু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মানিকচকের রাধুটোলা এলাকায়। মৃত গৃহবধূর নাম পুষ্প মন্ডল (২৪)। মৃতের বাবার অভিযোগ, স্বামীর অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে মেয়ে। ঘটনার সম্পর্কে জানা গেছে, বিগত তিন বছর আগে বামনগোলা থানার পার্বতীডাঙা এলাকার যুবক দেবাশীষ মন্ডলের সাথে। তাদের ৮ মাসের এক কন্যা সন্তানও রয়েছে। মৃত গৃহবধূর বাবার অভিযোগ, শিবরাত্রির দিন মেয়ে মেলা যাওয়ার জন্য তার স্বামীর কাছে বায়না ধরে। আর এই বাইনার জেরে স্বামী দেবাশীষ শ্রী পুষ্পকে বেধড়ক ভাবে মারধর করে। সোমবার মেয়েকে আমাদের বাড়িতে রেখে যায় জামাই দেবাশীষ মন্ডল। আর সেদিন গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মেয়ে। মেয়ের মৃত্যুর জন্য জামাই দায়ী। মেয়ের মৃত্যুর খবর জামাইকে জানাতে বারংবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। দেহের ম্যাজিস্ট্রেট পর্যায় তদন্ত করতে মানিকচক থানায় পৌঁছন মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী।ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। তবে এই ঘটনায় লিখিত কোন অভিযোগ করা হয়নি মৃতের পরিবারের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *