মানদা, নিজস্ব সংবাদদাতাঃ-২০২৪-এ লোকসভা ভোটের দামামা বেজে গেছে ইতিমধ্যে। ভোটের নির্ঘণ্ট ও ঘোষণা হয়েছে। সকল রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছেন। চলছে জোর কদমে ভোট প্রচার। এমনি চিত্র দেখা গেল দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চলের বিভিন্ন বুথে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান এর সমর্থনে ভোট প্রচার ও দেয়াল লিখনে নামলেন গয়েশবাড়ী অঞ্চল এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং নেতাকর্মীরা। শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে প্রথমে দেওয়াল লিখন করা হয়। তারপরে মিছিল করে রাস্তায় রাস্তায় ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি সম্পন্ন করা হয়।এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি তথা গয়েশবাড়ি অঞ্চল প্রধানের স্বামী এসমোহাম্মদ খান, অঞ্চল চেয়ারম্যান আবু সুফিয়ান, অঞ্চল সহ-সভাপতি কামাল হাসান এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার বৃন্দ। তারা মূলত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প জনসাধারণের সামনে তুলে ধরেন। জনসাধারণ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে উপকৃত হয়েছে। জনসাধারণ আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী যুক্ত করবে। আমাদের প্রার্থী বিপুল ভোটে জিতবে আমরা আশাবাদী।
শাহনওয়াজ আলি রায়হান এর সমর্থনে ভোট প্রচার ও দেয়াল লিখনে নামলেন গয়েশবাড়ী অঞ্চল এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং নেতাকর্মীরা।












Leave a Reply