আপনারা আশীর্বাদ করুন তাহলে আমি জয়ী হবো, মন্তব্যে আবারো কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী নিয়ে জোর তরজা শুরু হল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান রাণীমা, অমৃতা রায় সহ একাধিক তৃণমূল কর্মী। এদিন নদীয়ার কৃষ্ণনগরে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই দেখা যায় সেখানে উপস্থিত হন রাজবাড়ীর বর্তমান রানী মা অমৃতা রায়। শুভেন্দু হাত অধিকারীর হাত থেকে তিনি বিজেপির পতাকা তুলে নেন। তিনি বলেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে আমি বিজেপিতে যোগদান করলাম। পাশাপাশি তাকে বক্তব্য দিতে শোনা যায় আপনারা আশীর্বাদ করুন তাহলে আমি জয়ী হবো। তার এই মন্তব্যে আবারো কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী নিয়ে জোর তরজা শুরু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *