বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গাজোলে প্রাক্তন বিধায়ক।

নিজস্ব সংবাদদাতা, মালদা-গাজোল :- মালদা জেলার গাজোল বিধানসভায় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গাজোলে প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপির উত্তর মালদার সহ-সভাপতি দিপালী বিশ্বাস এবং গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান বিজেপির ওলড মালদার অবজারভার রঞ্জিত বিশ্বাস এছাড়াও যোগদান করলেন গাজোল ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিশির চক্রবর্তী শিশির চক্রবর্তী বিজেপিতে যোগদান করেছিলেন তিনিও আজ তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এবং ৭ নং উত্তর মালদা লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রহিম বক্সি রঞ্জিত বিশ্বাস এবং দিপালী বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *