মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ৭ মে মালদা জেলায় দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। আগামী ১২ তারিখ থেকে শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যে জোরকদমে নির্বাচনে প্রস্তুতি চালাচ্ছে জেলা প্রশাসন। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিকভবনের কনফারেন্স হলে একটি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ডিভিশনাল কমিশনার, জেলাশাসক নিতীন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে সহ সমস্ত ব্লক আধিকারিকরা। বৈঠকের নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা বজায় রাখা সহ নানা বিষয়ে আলোচনা হয়।
নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা বজায় রাখা সহ নানা বিষয়ে আলোচনা সভা মালদা প্রশাসনিকভবনে।












Leave a Reply