জলের অপচয় রোধে শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ৩ নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আলিপুরদুয়ার জন স্বাস্থ্য কারিগরী দপ্তরের উদ্যোগে পালিত হল বিশ্ব জল দিবস।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জলের অপর নাম জীবন।জলের অপচয় রোধে শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ৩ নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আলিপুরদুয়ার জন স্বাস্থ্য কারিগরী দপ্তরের উদ্যোগে পালিত হল বিশ্ব জল দিবস। এদিন জল দিবস উপলক্ষ্যে একটি সুসজ্জিত র‍্যালি বের করা হয়। ওই র‍্যালিটি সমগ্র জটেশ্বর বাজার পরিক্রমা করে বিদ্যালয় প্রাঙ্গনে সমাপ্ত করে। জলের ব্যবহার, জল সঞ্চায়, জল অপচয় রোধ ইত্যাদি বিষয়ের উপর একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, বিশ্ব জল দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠাননের পাশাপাশি জলের ব্যবহার সম্পর্কে পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতার শিবির করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *