লোকসভার প্রাক্কালে জোরদার হচ্ছে নিরাপত্তা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-নতুন আইসি দায়িত্ব পেতেই একের পর এক সাফল্যের চমক।লোকসভার প্রাক্কালে জোরদার হচ্ছে নিরাপত্তা।জাল লটারি ব্যবসায়ীদের পর এবার পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতি।গোপন সূত্রে খবর পেয়ে আইসির নেতৃত্বে গভীর রাতে পুলিশের অভিযান। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার শিসাতলা মোড় থেকে বৃহস্পতিবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ধৃতের নাম ফজলুর রহমান (৫৫)। বাড়ি সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ।পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে শিশাতলা মোড়ে ঘোরাঘুরি করছিল।সূত্র মারফত খবর পায় পুলিশ। তারপর আইসির নেতৃত্বে অভিযানে সাফল্য।হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান কি উদ্দেশ্যে ওই ব্যক্তি ওখানে এসেছিল।কোথা থেকেই বা আগ্নেয়স্ত্র পেল। সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।ধৃতকে শুক্রবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *