শনিবার সকালে ফালাকাটা ব্লকের বেংকান্দি এলাকায় একটি লরির সঙ্গে প্যাসেঞ্জার ভর্তি সাফারির গাড়ি সংঘর্ষ, আহত বেশ কয়েক জন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দুর্ঘটনার কবলে পড়ল প্যাসেঞ্জার ভর্তি সাফারির গাড়ি। শনিবার সকাল ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের বেংকান্দি এলাকায়। আহত হয়েছেন বেশ কয়েক জন। জানা গিয়েছে, শনিবার সকালে প্যাসেঞ্জার ভর্তি সাফারির গাড়িটি বীরপাড়া থেকে জটেশ্বরের দিকে যাচ্ছিল অপর দিকে একটি খালি লরি বীরপাড়ার দিকে যাচ্ছিলো হটাৎই বেংকান্দি এলাকায় ওই লরির সঙ্গে প্যাসেঞ্জার ভর্তি সাফারির গাড়ি সংঘর্ষ হয়। এর জেরে সাফারি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে য়ায়। ঘটনায় সাফারি গাড়ির ভিতরে থাকা বেশ কয়েক জন আহত হন। এদিকে বিকট শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানো হয়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে ওই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *