কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি নাড়াপোড়া উৎসব পালন করা হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি নাড়াপোড়া উৎসব পালন করা হলো।দোল উৎসব বাঙালির এই আনন্দ উৎসব রাত পোহালেই তার আগে এই উৎসব কে কেন্দ্র করে অনন্য রঙে রঙিন হয়ে ওঠে প্রত্যেকটি বাঙালি। সেইমতো গোটা রাজ্যজুড়েই পালিত হয় বসন্ত উৎসব। আগামীকালের বসন্ত উৎসবকে আরো রঙিন করতে ন্যাড়া পোড়ার মধ্যে দিয়ে আট থেকে আশি মেতে উঠলো আনন্দ উচ্ছ্বাসে রবিবার সন্ধ্যায় নদীয়ার রানাঘাট ১০ নম্বর ওয়ার্ডে । আগামীকাল বসন্ত উৎসব উপলক্ষে নেড়াপোড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর সিংহ, পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপৌরপতি আনন্দ দে, কাউন্সিলর দুলাল পাত্র সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। ৫৫ফুটের ন্যাড়াপোড়া দেখতে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবারের সন্ধ্যা যেন এক রঙিন উৎসবে তৈরি হয়। রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, বিগত ১০ বছর ধরে এই ১০ নম্বর ওয়ার্ডে ন্যাড়াপোড়া উৎসব আয়োজন করে আসছেন তারা, যা এক অন্যতম মাহাত্ম্য থাকে। আগামীকাল বসন্ত উৎসবে গোটা রানাঘাট বাসী মেতে উঠবে এই উৎসবে। সবার ভালো হোক মঙ্গল হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *