নদীয়ার ফুলিয়ার চাপাতলা এলাকায় ১৯ বছর বয়সী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বসন্ত উৎসবের দ্বিতীয় দিনে ১৯ বছর বয়সী এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আজ সকালে বাড়ির পাশের একটি আম বাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি এদিন নদীয়ার ফুলিয়ার চাপাতলা এলাকার। মৃত যুবকের নাম রানা মন্ডল, বয়স ১৯ বছর, সূত্রের খবর ওই যুবক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতো, গত কয়েকদিন আগে বাড়িতে ফিরে আসে সে, গতকাল বসন্ত উৎসবের দ্বিতীয় দিনে বন্ধুবান্ধবের সাথে বসন্ত উৎসব পালন করে যুবক, এরপর হঠাৎই ওই যুবক উধাও হয়ে যায়। আজ সকালে বন্ধুবান্ধবরা খবর পায় ওই যুবক বাড়ির পাশের একটি আম বাগানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যদিও তার বন্ধুবান্ধবদের দাবি, গতকালকেও মদ্যপান করে হঠাৎ উধাও হয়ে যায় সে। তবে কি কারনে আত্মহত্যার রাস্তা বেছে নিল তা অজানা বন্ধু-বান্ধবদের কাছে। মঙ্গলবার মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। অন্যদিকে যুবকের মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ফুলিয়া ফাড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *