চাবাগানের উপর লাইন থেকে ভরত লাইনে সর্বত্র সাধারন মানুষের সঙ্গে কথা বলেন কুমারগ্রামে বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার প্রচার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : বুধবার কুমারগ্রামে বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার প্রচার। এদিন এলাকার একাধিক জায়গায় প্রচার করেন তিনি।এদিন বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা কখন ও অবসর প্রাপ্ত চা শ্রমিকের পা ছুঁয়ে প্রনাম সারেন।এদিন চাবাগানের উপর লাইন থেকে ভরত লাইনে সর্বত্র সাধারন মানুষের সঙ্গে কথা বলেন।অধিকাংশই চা মহল্লার শ্রমিক।তাঁর এই প্রচার ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় বিজেপি কর্মী ও সমর্থক দের মধ্যে।নিউল্যান্ডস চা বাগানের যে লাইনেই মনোজ প্রচারে যাচ্ছেন সেখানে সেই লাইনেই মানুষের মধ্যে দেখা গেছে উদ্দীপনা। নিউল্যান্ডস চাবাগানেরই বাসিন্দা তৃনমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক। প্রকাশের বুথে ঘুরে ঘুরে প্রচার সারেন মনোজ। এ ব্যাপারে বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা বলেন,তৃনমূল প্রার্থী প্রকাশের গড়ে আমরা বিপুল ভোটে জয়লাভ করব।এখানে কোন উন্নয়ন হয়নি।এখানে সাধারন মানুষ কেন্দ্রীয় সরকারের রেশন পাচ্ছে।এখানে জলের সমস্যা রয়েছে।আমরা আশাবাদী প্রকাশের গড়ে জয়লাভ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *