10 kg আফিম সহ এক যুবককে গ্রেফতার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় 10 kg আফিম সহ এক যুবককে গ্রেফতার করলো লালবাজার STF। সূত্রের খবর বৃহস্পতিবার রাতে লালবাজার এর STF গোপন সূত্রে খবর পায় কুরিয়ার এর মাধ্যমে রানাঘাটে পাচার হচ্ছে নিষিদ্ধ মাদক আফিম। আর এর পরই লালবাজার STF এর একটি দল অভিযান চালিয়ে রানাঘাট থানার নাসরা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি প্যাকেট বাজেয়াপ্ত করে STF এর কর্মীরা। প্যাকেট এর ভিতর থেকে প্রায় 10 কেজি আফিম উদ্ধার হয়েছে। STF সূত্রে খবর, উদ্ধার হওয়া আফিম এর বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। STF এর প্রাথমিক অনুমান ওই আফিম থেকে হেরোইন তৈরি করে বিক্রীর উদেশ্য ছিল ওই যুবকের। ওই যুবক কোথা থেকে ওই আফিম আমদানি করেছিল ও কোথায় তা নিয়ে যাচ্ছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে STF। ঘটনায় ধৃত যুবকের সাথে থাকা স্কুটার ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে STF। আর ভোটের আগে বিপুল পরিমাণ আফিম উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ শুক্রবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *