নদিয়া, নিজস্ব সংবাদদাতা :- আগুনে ভস্মীভূত ভিটে মাটি হারা পরিবারের সাথে দেখা করতে গেলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জ ব্লকের বড়চাদঘর গ্রাম পঞ্চায়েত এলাকার সাপমারা মতুয়াপাড়ায় বুধবার সন্ধ্যায় রান্না করতে গিয়ে আগুন ধরে যায়। ঘটনায় প্রায় আটটি বাড়ি আগুনে ভষ্মিভূত হয়ে যায়। বাড়িতে মজুদ রাখা সমস্ত ফসল সহ বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে নথিপত্র সমস্ত কিছু আগুনে পুড়ে যায়। বৃহস্পতিবার সাপমারা মতুয়াপাড়ায় ঐ ঘটনাস্হল পরিদর্শন করেন কৃষ্ণনগর লোকসভার কেন্দ্রের প্রার্থী অমৃতা রায়। এবং পাশে থাকার ও আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার সাপমারা মতুয়াপাড়ায় পুড়ে যাওয়া ঘটনাস্হল পরিদর্শন করেন কৃষ্ণনগর লোকসভার কেন্দ্রের প্রার্থী অমৃতা রায়।












Leave a Reply