মহকুমা শাসকের কাছ থেকে বাঁচতে কালজানি নদীতে ঝাঁপ জুয়ারির।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মদ গাঁজার ঠেক ভাঙ্গতে ফের লাঠি হাতে মহকুমা শাসক। জুয়ারি ধরতে বাঁশ ঝাড়ে দৌড় দিলেন মহকুমা শাসক। মহকুমা শাসকের কাছ থেকে বাঁচতে কালজানি নদীতে ঝাঁপ জুয়ারির। ঘটনায় হই চই বেঁধে যায় আলিপুরদুয়ার শহরের কালজানি নদীর চরে।রবিবার দুপুরে আলিপুরদুয়ার শহরের ১১ নম্বর ওয়ার্ডের প্রমোদনগর, আশুতোষ পল্লী এলাকায় অভিযান চালান আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। এলাকার বিভিন্ন মদের ঠেকে অভিযান চালানো হয়। মদের ঠেকে অভিযানের পর কালজানি নদীর চরে মদ জুয়ার আসরে অভিযান চালান মহকুমা শাসক। মহকুমা শাসককে দেখে আসর ছেড়ে পালিয়ে যান জুয়ারি, গাঁজারুরা। মহকুমা শাসকও দেন দৌড়। জঙ্গল, বাঁশঝাড় দিয়ে মহকুমা শাসক দৌড়ে ছুটেছেন। শেষে কোন উপায় না পেয়ে একেবারে নদীতে ঝাঁপ দেন জুয়ারি। মহকুমা শাসক ও তার দেহ রক্ষী বার বার আবেদন করার পরেও নদী থেকে উঠে আসেনি ওই জুয়ারি। নদী পেরিয়ে পগার পার হয়ে গেছে ওই জুয়ারি।মহকুমা শাসকের এই অভিযানকে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *